গোয়াইনঘাটে সরকারি টিউবওয়েল দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM

গোয়াইনঘাটে সরকারি টিউবওয়েল দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৫:১৭:৩৪ AM

গোয়াইনঘাটে সরকারি টিউবওয়েল দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ


গোয়াইনঘাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছেন নজরুল ইসলাম। তিনি উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে উপর সাতাইন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উপর সাতাইন গ্রামের মৃত মুবেশ্বর আলীর ছেলে আব্দুন নূর (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা এবং আশপাশ বাড়ির লোকজন দীর্ঘকাল থেকে বিশুদ্ধ পানি সেবন করার জন্য সংকীর্ণতায় ছিলেন। এমতাবস্থায় বিবাদী আব্দুন নুর তাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নজরুল ইসলাম হতদরিদ্র কৃষক লোক হওয়ার কারণে বিশুদ্ধ পানি সেবনের জন্য টিউবওয়েল দিতে পারিবে বলিয়া গত ২৮ জুন আনুমানিক সকাল ১১টায় তাহার (নজরুল ইসলামের)  বাড়িতে আসিয়া ৩২,৪০০/- (বত্রিশ হাজার চারশত) টাকা অভিযুক্ত আব্দুন নুর টাকা গুণিয়া সমজিয়া গ্রহণ করে। দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আব্দুন নূরকে বিভিন্ন স্থানে দেখিতে পাইয়া সরকারি টিউবওয়েল দেওয়ার কথা জিজ্ঞাসাবাদ করিলে একেক সময় একেক ধরনের কথাবার্তা বলেন। বিষয়টি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামের বিশিষ্ট মুরব্বীয়ান জানাইয়া গ্রাম্য সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। সালিশ বৈঠক চলাকালীন অবস্থায় বিবাদী আব্দুন নুর উক্ত টাকা গ্রহণ করিয়াছে বলিয়া জনসম্মুখে স্বীকার করে। সালিশি ব্যক্তিগণের দেওয়া নির্ধারিত তারিখ মতে তাহার বাড়িতে গিয়া টাকা ফেরত চাইলে নাম ধরিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং টিউবওয়েল কিংবা টাকা ফেরত প্রদান করিবে না বলিয়া প্রাণে হত্যার হুমকি প্রদান করিয়া তাহার বাড়ি হইতে বাহির করিয়া দেয়।

নজরুল ইসলাম বিষয়টি এলাকার লোকজনদেরকে জানাইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আং নূর বলেন, অভিযোগের কথা শুনেছি তবে টাকা নেওয়ার বিষয়ে আমি কিছু জানিনা।
উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী বলেন,আমার কাছে ইউএনও মহোদয় অভিযোগের একটি কপি পাঠিয়েছেন।আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, যে কোনো ভালো উত্তর দিতে পারেনি। নতুন ইউএনও মহোদয় আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি আমি দেখতেছি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর