সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ধর্মপাশা পূর্ব বাজার সংলগ্ন মাঠে কেক কাটা, নৃত্য ও গান পরিবেশনের মধ্য দিয়ে শিশুদের সঙ্গে আনন্দ উৎসব উদযাপন ও শিশুদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা কার্যালয়ের এপি ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। সংস্থার সিডিও বিদ্যুৎ মাংসাংয়ের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের নান্দাইল এসিওর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, বেসরকারি সংস্থা পারির ধর্মপাশা কার্যালয়ের ম্যানেজার সমল মানকিন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।
ওইদিন ধর্মপাশা সদর ইউনিয়নের নিবন্ধিত ৫০জন শিশুর মধ্যে একটি করে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জানা গেছ, এ উপজেলায় চার হাজার ৩০০জন নিবন্ধিত শিশুর প্রত্যেকের মধ্যে একটি করে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








