বিশ্বনাথে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ PM

বিশ্বনাথে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৫:০৭:১০ AM

বিশ্বনাথে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দেশব্যাপী ব্রেস্ট ক্যান্সার থেকে নারীদের বাঁচাতে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় কর্মশালায় মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল হামিদ,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা,রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মোছাঃ রুনা লায়লা প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর