হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে গাঁজা পাচার কালে গাঁজাসহ এওয়াসির আহমেদ হাবিব (আহসান হাবীব) (১৯) নামে এক যুবক আটক। সে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুর ১ টায় মাধবপুর থানার এসআই সাইদুর রহমান ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আটক করেছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








