ধর্মপাশায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ PM

ধর্মপাশায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৬:৪২:১০ AM

ধর্মপাশায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টার দিকে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.মাহমুদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো.মতিউর রহমান খান,ছাত্র প্রতিনিধি আশরাফুল আলম আরিফ প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর