সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের থানার সম্মুখে এক ব্যাক্তির লাশ উদ্দার করেছে পুলিশ। মারা যাওয়া পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাৎক্ষনিকভাবে মারা যাওয়া ব্যাক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার সকালে স্থানীয়রা অজ্ঞাত ব্যাক্তির মৃত লাশ দেখতে পেশে পুলিশকে অবগত করেন। এর পর পুলিশ এসে লাশ উদ্দার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন এই ব্যাক্তি গত কয়েকদিন যাবৎ মধ্যনগর উপজেলা সদর বাজারে অবস্থান করছে।
মধ্যনগর থানার পুলিশ কর্মকর্তা মোঃ আসাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, গতরাতের কোন একসময় মারা যায় বলে ধারনা করা হচ্ছে।লোকটি মানসিক ভারসাম্যহীন পুরুষ। তার কোন পরিচয় পাওয়া যায় নি।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








