হাঁটতে পারছেন খালেদা জিয়া, লাগছে না হুইল চেয়ার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ AM

হাঁটতে পারছেন খালেদা জিয়া, লাগছে না হুইল চেয়ার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:৫৪:১৩ AM

হাঁটতে পারছেন খালেদা জিয়া, লাগছে না হুইল চেয়ার


পাঁচ দিন ধরে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে তার। হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।

লন্ডন থেকে দেশের গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে।

জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বেগম জিয়াকে রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।

এদিকে বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিদিনই খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করছেন তিনি।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। কিন্তু বিদেশ যাওয়ার অনুমতি পাননি। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বুধবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর