সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

রাস্তা পার হতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর, পরে বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ১২:১৯:১১ অপরাহ্ন

রাস্তা পার হতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর, পরে বনে অবমুক্ত


সিলেটে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। স্থানীয়দের নজরে আসার পর খবর পেয়ে সেটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অজগরটি উদ্ধার ও অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্রের পাশের ঝোপঝাড়ে অজগরটিকে দেখতে পান বাসিন্দারা। এ সময় সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল।

খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে পরে সেটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

অজগরসহ কোনো বন্যপ্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে বন বিভাগ অথবা প্রাধিকারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বাদশা ফাহাদ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর