বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার একটি কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে মো.নজরুল ইসলামকে সভাপতি, মাওলানা মো.মনির হোসেন ও মো.আবদুল হাইকে সহ সভাপতি, মো.মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, রমজান মিয়াকে সাংগঠনিক সম্পাদক,আজিজুল হককে বায়তুল মাল সম্পাদক ও মো.হাবিরুল কে প্রচার সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিসের সেলবরষ ইউনিয়ন শাখার সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








