মৌলভীবাজারে ২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ PM

মৌলভীবাজারে ২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

সংবাদদাতা

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০২:২৯:৫৭ AM

মৌলভীবাজারে ২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২


মৌলভীবাজারে দুই লাখ ২০ হাজার টাকার বিদেশি সিগারেটসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন - কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

শুক্রবার বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ২০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র‍্যান্ডের সিগারেট-সহ এবং টয়োটার একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর