সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার অধিক ভারতীয় মালামাল আটক
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ PM

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার অধিক ভারতীয় মালামাল আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০৪:৫৩:২২ AM

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার অধিক ভারতীয় মালামাল আটক


গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে ফের অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের পানতুমাই, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর এবং পাথরকোয়ারি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ৯৭ হাজার ৩৫০টাকা।

শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর