রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শামীম আহমদ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ PM

রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শামীম আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১১:৪৫:৫৭ AM

রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শামীম আহমদ


সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদকে সভাপতি করে দক্ষিণ সুরমা উপজেলার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে সিলেট শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রনি আহম্মেদ (শিক্ষক প্রতিনিধি), ফয়জুর রহমান বিলাল (অবিভাবক প্রতিনিধি) ও সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. শামীম আহমদ বলেন, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের কাঙ্খিত উন্নয়ন হয়নি। বিগত সরকারের সময়ে দেশের কোন প্রতিষ্ঠানেই শিক্ষার পরিবেশ ছিলনা। আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিক্ষা দেয়া হয়েছে। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে। অল্প সময়ের এই দায়িত্ব পালনকে সংশ্লিষ্ট সকল সহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করি। আমার দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর