ওসমানীনগরে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM

ওসমানীনগরে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৬:৪৬:১২ AM

ওসমানীনগরে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা


এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ওসমানীনগর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,  উপজেলা জামায়াতের আমীর ছোহরাব আলী, সেক্রেটারী জেনারেল আনহার আহমদ,তাজপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা প্রকৗশলী আব্দুল্লাহ আল মামনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ, আমারদেশ প্রতিনিধি সাইফুর এম রেফুল প্রমুখ।

সভায় যুবসমাজের সৃজনশীলতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিতে নানা কর্মসূচি প্রনয়ন ও  উৎসবকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।  উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারুণ্যের উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হবে। তারুণ্যের উৎসব উদযাপনের মাধ্যমে তরুণদের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর