সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
বুধবার এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, শ্রীপুর, সোনালীচেলা এবং লাফার্জ বিওপি এ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা লেবু, সুপারি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। ওই চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কারও আটক করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি









