সিলেটে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ PM

সিলেটে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০১:২৪:১৭ AM

সিলেটে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন


সিলেটে কনকনে শীতের কুয়াশা পড়েছে। কুয়াশার সঙ্গে আছে শীতের মিলমিলে হাওয়া। তাতে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। সিলেট অঞ্চল ছাড়া কুয়াশার দাপট প্রায় সর্বত্র। তীব্র শীতের কারনে বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ থেকে ২/৩ দিন ঘন কুয়াশা থাকতে পারে। আজ সকাল থেকে কনকনে শীত। এমন কুয়াশা ও শীত আগামী অন্তত দুই দিন চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরর সিলেট অফিসের আবহাওয়াবিদ মো. সজিব হোসেন বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। আজ সিলেটের কোথাও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম। সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা যদি ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

আজকের সিলেট/পিএ/এসটি

সিলেটজুড়ে


মহানগর