জৈন্তাপুরে পরিত্যক্ত পুকুর থেকে লা.শ উদ্ধার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৮ PM

জৈন্তাপুরে পরিত্যক্ত পুকুর থেকে লা.শ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৩:০০:১৬ AM

জৈন্তাপুরে পরিত্যক্ত পুকুর থেকে লা.শ উদ্ধার


জৈন্তাপুরের সারীঘাট দক্ষিণ বাজারের পশ্চিমে পরিত্যক্ত এক পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে হোসেন মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত পুকুরে তার লাশ দেখতে পান স্হানীয়রা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এসে  লাশটি উদ্ধার করে।

স্হানীয়রা নিহত ব্যাক্তি একজন মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত করে জানান, বেশ কয়েকদিন যাবৎ দরবস্ত সারীঘাট এলাকায় সে বিবস্ত্র অবস্থায় চলফেরা করতো। সে মাজেমধ্যে সারীঘাট বালু সাইটে বালুর স্তুপে মাথা ও শরীল ঢুকিয়ে রাখতে দেখতো স্হানীয়রা।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত শীতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে  সহকারী  পুলিশ সুপার ( কানাইঘাট সার্কেল) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেছে। উদ্ধার পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর