মধ্যনগরের ৭টি'স্থানে উদযাপিত হবে শুভ বড়দিন উৎসব
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ PM

মধ্যনগরের ৭টি'স্থানে উদযাপিত হবে শুভ বড়দিন উৎসব

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০২:১৫:০১ AM

মধ্যনগরের ৭টি'স্থানে উদযাপিত হবে শুভ বড়দিন উৎসব


সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন অনুষ্টানিকতার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ "বড়দিন"(ক্রিসমাস)।আনন্দ,হাসি,গান,মিলবে প্রাণে প্রাণ, ধর্মীয় উপাসনালয় গির্জায় অনুষ্ঠিত হবে প্রার্থনা।বিশ্ব মানবতার কল্যাণে যিশুখ্রিস্টের শান্তির বাণীতে মুখরিত হবে উৎসবাঙ্গন।মধ্যনগরের সাতটি স্থানে পালিত হবে বাৎসরিক এই উৎসব।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবসব্যাপী উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কাইতাকোনা তিনটি, ইছামারী একটি,বাঙ্গাল ভিটা দুটি এবং রামনাথপুর গ্রমে একটি। আজ রাতে ঈশ্বরের আরাধনা মোমবাতি'প্রজ্জ্বল, গ্রন্থাদিপাঠ,আগামীনসকাল থেকে প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান, মাতৃভাষা সম্বলিত কীর্ত্তন, আলোচনা শেষে হবে ভোজনানুষ্ঠান। ধর্মগুরু যীশু খ্রিষ্টের জন্ম উপলক্ষে এই দিনটিতে উৎসব পাল করে থাকেন খ্রিষ্টান ধর্মাবলম্বীগণ।

খ্রিষ্টধর্মীয় শুভ বড়দিনের বিভিন্ন আচার অনুষ্ঠান শেষে আগামী বছর স্থান নির্ধারন করে উক্ত স্থানে অনুষ্টানিকতার আমন্ত্রণ জানানো হয়ে থাকে।এই শুভ বড়দিনে খ্রিষ্টান ধর্মালম্বীগণ দেশ বিদেশ থেকে ছুটি নিয়ে নিজ ঘরে ফিরেন। একে অপরের সান্বিধ্যে,কুশল বিনিময়, নতুন বস্ত্র পরিধান সহ নেচে গেয়ে ব্যাপক আনন্দ উপভোগের মধ্যদিয়ে উপভোগ করেন অনুসারীগণ। এ বিষয়টি নিশ্চিত করেন ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান তারিণী আজিম।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর