গোয়াইনঘাট সীমান্তে ১৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৩ PM

গোয়াইনঘাট সীমান্তে ১৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১১:১৭:৪৫ AM

গোয়াইনঘাট সীমান্তে ১৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৭ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বিজিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তের অপার থেকে চোরাচালেন মালামাল আনতে গিয়েই তারা বিএসএফএর হাতে আটক হয়েছেন। আর এই চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছেন সিলেট জেলা যুবদলের পদদারী এক নেতা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

তবে স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।

গোয়াইনঘাট থানার ওসি জানান, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। অফিশিয়ালি কোনো কিছু জানলে জানানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর