শায়েস্তাগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিলেট শিক্ষা বোর্ডের মঞ্জুরী কমিটির সদস্য মনোনীত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৬ AM

শায়েস্তাগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিলেট শিক্ষা বোর্ডের মঞ্জুরী কমিটির সদস্য মনোনীত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৭:২৬:২২ AM

শায়েস্তাগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিলেট শিক্ষা বোর্ডের মঞ্জুরী কমিটির সদস্য মনোনীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের 'মঞ্জুরী কমিটি'র সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের আলোকে, গত বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের সচিব স্বাক্ষরিত একপত্রে এ মনোনয়ন দেওয়া হয়।  

এ কমিটির ৯ সদস্যের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিলেট জেলার বাইরে হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলা থেকে একমাত্র সদস্য হিসেবে স্থান পেয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান এবং একাডেমিক স্বীকৃতি প্রদান সংক্রান্ত বিষয় দেখাশোনা করবে এই কমিটি।  

উল্লেখযোগ্য যে, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, কলেজ পরিদর্শকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও, তিন শতাধিক কলেজের মধ্য থেকে মাত্র তিনটি কলেজের অধ্যক্ষ এ কমিটিতে স্থান পেয়েছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে

মহানগর