মধ্যনগরে জাতীয় বানাই সম্মেলন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৫ AM

মধ্যনগরে জাতীয় বানাই সম্মেলন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৫:০৬:৩৮ AM

মধ্যনগরে জাতীয় বানাই সম্মেলন


সুনামগঞ্জের মধ্যনগরে দিবসব্যাপী জাতীয় বানাই সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বহেরাতলী গ্রামে মহিষখলা বিজিবি ক্যাম্প সংলগ্ন খোলা মাঠে দিবসব্যাপী জাতীয় বানাই সম্মেলনে গান,নৃত্যানুষ্ঠান ও আলোচনার মধ্যদিয়ে অংশনেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের সর্ববৃহত স্থানীয় ৫৫টি বানাই পরিবার।

সম্মেলনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ বানাই কল্যান সংগঠনের সভাপতি বিশ্বেশ্বর বানাই।এসময় বাংলাদেশ বানাই কল্যাণ সংগঠনের সভাপতি বিশ্বেশ্বর বানাই।বক্তব্যে তুলে ধরে বলেন এখানে ৫৫টি পরিবারে ২৭৮জন সদস্য রয়েছেন যা দেশের সবচেয়ে বৃহৎপরিমান রয়েছেন।যা শুধুমাত্র সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তরের মহিষখলায়। দেশের ৫০টির বেশী জাতীর  মধ্যে সবচেয়ে পিছিয়েপড়া জনগোষ্ঠী। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে সকলকে উজ্জীবিত করে এগিয়ে যাওয়া ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও জনগুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপচন বানাই,আদিবাসী ফোরামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম,জাতীয় হাজং সম্প্রদায়ের সাধারণ সম্পাদক পলটন হাজং,টিব্লিউটিএ চেয়ারম্যান অজিত হজং, সবেক চেয়ারম্যান তারিণী আজিম,লেখক দশরথ হাজং ও রিপন বানাই প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর