নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের তিন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৩ PM

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের তিন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৭:২৫:১০ AM

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের তিন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন


গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রাথমিক শিক্ষার ধারক ও বাহক সময়োপযোগী শিক্ষার আলোক বার্তা নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের ৩ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বেপূর্ণ ফলাফল অর্জন করেছে।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী তিন শিক্ষার্থী আরিফুল ইসলাম রাফি পঞ্চম শ্রেণী সে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে, মোছাম্মত হাবিবা ও মনোয়ার মাহতাব আবিদ দুইজন সাধারণ বৃত্তি  পেয়েছে। গত ৮ নভেম্বর ডিএন হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।গতকাল ফলাফল প্রকাশ করে সংগঠনটি।ফলাফলে দেখা যায়,সাতজন ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।তার মধ্যে দুইজন ট্যালেন্টপুল ও তিনজন সাধারণ ও দুইজন বিশেষ বিবেচনায় বৃত্তি পেয়েছে।

ডিএন হাই স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ সূত্র জানায়,সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরিখে পরীক্ষার উত্তরপত্র দেখা হয়েছে।সেখানে কোন স্বজনপ্রীতি বা কারো ব্যক্তি স্বার্থ নিহিত নেই।যার জন্য যারা অংশগ্রহণ করেছে তারা মেধার ভিত্তিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।আগামীতেও তাদের এই বৃত্তি আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর অবিভাবকরা বলেন, আমাদের শিক্ষার্থীদের বিদ্যালয় এর লেখাপড়ার পাশাপাশি বাড়িতে লেখাপড়ার গুরুত্ব দিয়ে থাকি। তাই তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পেরেছে।অভিভাবকরা আরো বলেন,প্রত্যেক শিক্ষার্থীর অবিভাবকরা যদি বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতে লেখাপড়ার গুরুত্ব দিলে যে কনো শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করতে পারবে।এটা আমাদের বিশ্বাস।

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আহসানুল হক বলেন,প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুদের শিক্ষার আঁতুর ঘর।যেখানে শিশুদের মানসিক বিকাশ ঘটার পাশাপাশি মানবিক হয়ে ওঠার মূল মাধ্যম প্রাথমিক শিক্ষা।সেই বিবেচনায় আমরা সময়োপযোগী শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও মানবিক একজন মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা শিক্ষক শিক্ষিকারা কঠোর পরিশ্রম করে থাকি।তাই আমাদের শিক্ষার্থীরা (বাচ্চারা) ভালো ফলাফল অর্জন করতে পারছে।আমরা অভিভাবক ও পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।তিনি বলেন, আমরা সব সময় গুণগত মানের শিক্ষায় ও ভালো ফলাফল অর্জনে বিশ্বাসী।

উল্লেখ্য ২০০৩ সালে প্রাতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামের সহিত লেখাপড়া খেলাধুলাও ভালো ফলাফলে কৃতিত্ব অর্জন করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে এবং ইউরোপ আমেরিকা ও মিডিলিস্ট কান্ট্রিতে অবস্থান করছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর