সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের ৭নংওয়ার্ড হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা (নারী) রমা রানী সরকার শেষ নিঃশ্বাসের মাধ্যমে পরলোকে গমন করেন। (ও দিব্যান্ লোকান্ স'গচ্ছতু) মৃত্যুকালে তাঁর বয়স(৭২)বছর।তিনি হরিপুর গ্রামের মৃত প্রভাত সরকারের স্ত্রী। শিক্ষক পলাশ সরকারের মাতা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটার সময় নিজ বাড়ীতে বার্ধক্যের অসুস্থতা জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সদ্যপ্রয়াত নারী মুক্তি যোদ্ধার একপুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শোকসন্তপ্ত পরিবারের জন্য সহযোদ্ধা রাজনৈতিক,ব্যাবসায়ী সহ সকল শ্রেণীর লোকজন সমবেদনা জ্ঞাপন করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








