বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিন মজুর মকবুল মিয়ার বাড়িতে হামলা লুটপাট ও বসতঘর উচ্ছেদের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মকবুল মিয়া। আনহার মিয়া, আবদাল মিয়া, কল্পনা বেগম, রুজিনা বেগম, , রঙ্গবিবি সহ আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা রেখে এই মামলা দায়ের করেন তিনি। মামলা নম্বর ১৮/১২/২০২৪ ১৪৩/৪৪৮/৩২৩/৩৫৪/৪২৭/৩৭৯/৩৮০/৫০৬/৫০৬(২)
মামলা দায়েরের পর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নং আসামী আনহার মিয়া ২ নং আসামী আবদাল মিয়াকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
বুধবার বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে এজহার নামীয় ১ নং ও ২ নং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, বসত ভিটা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিন মজুর কবুল মিয়ার বসত ঘর উচ্ছেদ করে দেয় প্রতিপক্ষের আনহার মিয়ার লোকজন।
এঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিসি বৈঠক করেও আনহার মিয়ার গোয়ার্তমির কারণে ব্যর্থ হন একাধিক শালিসি ব্যক্তিরা এর জেরেই মামলা করেন তারা।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








