সিলেটে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ কারবারি আটক
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৪ PM

সিলেটে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ কারবারি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৫:১৩:৩০ AM

সিলেটে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ কারবারি আটক


সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ৪৩৪ বোতল বিদেশি মদসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন-উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে  মো. কাইয়ুম মিয়া (২০) ও একই উপজেলার ডাকাতের বাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে রাজু মিয়া (১৬)।

বুধবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাবের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় জড়িত ২  জনকে আটক করে র‌্যাব। আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দকৃত আলামতসহ আটকদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর