মধ্যনগরে ব্যাতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০২ AM

মধ্যনগরে ব্যাতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৬:২৮:৪২ AM

মধ্যনগরে ব্যাতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন


বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। সকল শহীদ স্মরণে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ ব্যাতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে শহীদ বেদীতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, স্থানীয় সরকার, উপজেলা বিএনপি, প্রেসক্লাব, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, কমিউনিস্ট পার্টি, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, অনির্বাণ আদর্শ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল পুষ্পার্ঘ্য নিবেদন করেন।এসময় শহীদ সূর্যসন্তান দের প্রতি দোয়া কামনা এবং প্রশসনিক কতৃপক্ষ সম্মান প্রদর্শন করা হয়।

সকাল দশটার সময় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোরণ,বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ব্যাতিক্রমী বিজয় মেলা একাধিক স্টল অংশ নেয়। এরমধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্তৃক তৈরীকৃত বিভিন্ন পণ্য, মৃৎ শিল্পের বিভিন্ন সামগ্রী, স্কাউট কর্তৃক বিভিন্ন সেবামুলক তথ্যাদি উপস্থাপন, গ্রামীন পিঠা, স্থানীয়ভাবে উৎপাদিত বাঁশ ও বেতের পণ্য, চিত্রাঙ্কন প্রদর্শন, হাওর পাড়ের ক্ষুদ্র শিল্প/হাপাক্ষুশি কর্তৃক নির্মিত হস্তশিল্পের স্টল অংশ নেয়।এই প্রথম মধ্যনগর উপজেলার আয়োজিত বিভিন্ন স্টলে শিক্ষনীয় উপকরণ উপস্থাপনাের মধ্যদিয়ে বিজয় মেলা উদযাপিত হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর