ছাতকে উত্তর খুরমা চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০২ PM

ছাতকে উত্তর খুরমা চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১১:২৫:০৫ AM

ছাতকে উত্তর খুরমা চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা


ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল আহমদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ১১ ইউপি সদস্য-সদস্যা।

গত বৃহস্পতিবার ১১ জন সদস্য লিখিত ভাবে এই অনাস্থা দেন।

জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যদের মতামত অগ্রাহ্য করে চেয়ারম্যান তার সরকারি দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে চেয়ারম্যান ইউনিয়নের প্রতিটি ঘরে হোল্ডিং নম্বর প্রদান করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান যৌথভাবে এলজি, এসপি, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা, টিআর, কাবিখা, কাবিটা, অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচি, গরিবের নলকূপ কোটিপতিদের কাছে ৫০-৬০ হাজার টাকায় বিক্রি, এডিপি বরাদ্দসহ সরকারি আরও অনেক বরাদ্দ আত্মসাৎ করেন।

এছাড়া বিচারপ্রার্থী সাধারণ জনগণের কাছ থেকে সালিশ বাণিজ্য, ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইউপি সদস্যরা হলেন- ছাদ আহমদ, সাজন আহমদ, নুর উদ্দিন, রসিক আলী সাগর, খালেদ আহমদ খলিল, জয়নাল আহমদ তালুকদার, আজাদ মিয়া, কয়ছর আহমদ ও সংরক্ষিত মহিলা সদস্যা, রুপ্তনমালা, রুকসানা বেগম, মিটু রানী পাল।

তবে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমার অফিসে হয়তো রিসিভ করা হয়েছে। আমি এখনো অভিযোগটি দেখিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর