আগামী ৩০ নভেম্বর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন সফল করার জন্য সোমবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এই সভার আয়োজন করে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান সভায় সভাপতিত্ব করেন। সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম বিএইচসি, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন মন্টু, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর তালুকদার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ৩০ নভেম্বরের কর্মী সম্মেলন সফল করতে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আজকের সিলেট/ডি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








