মধ্যনগর কাঁচামালের দখলে চলাচলের ব্যাপক ভোগান্তি
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

মধ্যনগর কাঁচামালের দখলে চলাচলের ব্যাপক ভোগান্তি

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৪:৪৩:৫৭ AM

মধ্যনগর কাঁচামালের দখলে চলাচলের ব্যাপক ভোগান্তি


ঐতিহ্যবাহী হাওরের রাজধানী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। সদর বাজারেটিতে পর্যাপ্ত রাস্তা থাকলেো দু,তিন চাকার যানবাহন চলাচলে ঘটে ব্যাপক ভোগান্তি। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হলে জন চলাচলেও এর কোন অন্যতা দেখা যায় না।যেকোন মুহুর্তেই ঘটে যানজট পরিস্থিতি।এনিয়ে একাধিকবার মধ্যনগর বাজার বণিক সমিতি মাইকিংয়ের মাধ্যমে সর্তকবার্তা জারি করলেও হচ্ছে না সমাধান।কমছেনা জন ও সাধারণ যানচলাচলের ভোগান্তি।

অনুসন্ধানে জানা যায় সদরের প্রধান রাস্তাটি প্রায় ৬০ফিটের মতো প্রস্থ্য থাকলেও ৪০ফিট কাচামালের দখলে। যত্রতত্র কাচামালের দোকান বসার দরুন ডেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।তাছাড়া স্থায়ী ব্যাবসায়ী প্রতিষ্ঠান গুলোর পার্শ্বে আসবাবপত্র রাখা ও রাস্তার উপর ত্রিপাল,সুতা টাঙ্গিয়ে রাখায় কোন পণ্য নিয়েই প্রবেশ করতে পারেনা সাধারণ যানবাহন।আগত যানবাহন চালকগন ভোগান্তি নিরবে সহে গিয়ে প্রবেশ করতে চাননা পুনরায় এই মধ্যনগরে।

বাজারে আগত পথচারী ও সাধারণ যানবাহন চলকেরা অসহায় হয়ে নিজের গন্তব্যে পণ্য পরিবহনে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।খাদ্য, সিলিন্ডার, আকিজ, প্রাইভেটকার, পন্যবাহীযান, মিনিট্রাক, মালবাহী ট্রলি নিয়ে আসা একাধিক পরিবহন চালকের সাথে কথা বললে তিনিরা জানান,আমাদের জেলা শহর থেকে মধ্যনগর আসতে নামমাত্রও কষ্ট হয়না।কিন্তু মধ্যনগর বাজারে প্রবেশ করলেই আমরা অসহায় হয়ে যাই।গন্তব্যে মালামাল পৌঁছাতে রাস্তায় উপর অসংখ্য দোকান পাট,রশ্মি,ত্রিপাল,পলিথিন টাঙ্গিয়ে অন্ধকার পরিবেশের সৃষ্টি।

দোকানের সামনে আসবাবপত্র সহ মালামাল ও যত্রতত্র বালি,পাথর কাঠ ফেলে রেখে অসুবিধার সৃষ্টি করে যাহা অত্যান্ত বিরক্তিকর।হাটবার শনিবারের চিত্র যেন এক ভয়াবহ রুপ ধরে কাচামালের বাজারে থাকেনা পা ফেলানোর জায়গা।এবং প্রতিনিয়তই কাচামালের দোকানীদের থেকে পেয়ে থাকি অসালীন আচরণ।

এসব বিরক্তিকর ভোগান্তি থেকে রেহাই পেতে যথাযথ কতৃপক্ষ ও প্রশাসনিক সুনজরের অপেক্ষায় রয়েছেন সুধীমহল,ভুক্তভোগী জনসাধারণ সহ চালক শ্রমিকেরা।

এবিষয়ে মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন, এসব ভোগান্তি প্রতিনিয় স্বচক্ষে দেখে একাধিকবার মাইকিং করেছি।কিন্তু কোন সুরাহাই আসেনি।বিষয়টি উপজেলা নির্বাহীকে একাধিকবার অবগত করেছি।তিনি সদয় দৃষ্টি দিয়েছিলেন।আমরা সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনকে আবারো অবগত করবো।

এবিষয়ে মধ্যনগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সাথে কথা বলেলে আজকের সিলেট'কে বলেন বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম।সরেজমিনে তদন্ত পুর্বক বাজার পরিচালা কমিটিকে নিয়ে যান ও জনস্বার্থের অনুকূলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর