ঢাকা থেকে সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৯ PM

ঢাকা থেকে সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৭:৩৯:০৭ AM

ঢাকা থেকে সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার


রাজধানী ঢাকা থেকে সিলেট সিটি কর্পোরেশন সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে থেকে করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঢাকার বসুন্ধরাস্থ একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর শনিবার তাকে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘযাত্রায় অসুস্থতাবোধ করায় সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর রাতে এসএমপির কোতোয়ালী মডেল থানা হেফাজতে নেয়া হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শনিবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি বলেন, সাবেক কাউন্সিলার আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর