ছাতকে ফ্যানে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৫ PM

ছাতকে ফ্যানে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৮:২৯:৩৮ AM

ছাতকে ফ্যানে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


ছাতকের কৈতকে গলায় ফাঁস লাগিয়ে আছমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আছমা বেগম রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী। আছমার বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে।

বুধবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আছমা বেগম। তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।

খবর পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশের এসআই শফিকুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর