ইয়াবা দিয়ে মসজিদের সেক্রেটারিকে ফাঁসানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২১ PM

ইয়াবা দিয়ে মসজিদের সেক্রেটারিকে ফাঁসানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৮:০৭:১০ AM

ইয়াবা দিয়ে মসজিদের সেক্রেটারিকে ফাঁসানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের হরতকি পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন করছে এলাকাবাসী। 

মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে পানিউমদা,কুর্শা,বড়কান্দি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।  এসময় আধাঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আরজদ আলী , শাহেদুজ্জামান ফরহাদ, আব্দুল হাই, মজনু মিয়া, শামসুদ্দিন জনি, রোমান মিয়া, মসজিদের ইমাম আফজল রেজাসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন- চিহ্নিত মাদক ব্যবসায়ী ওসমান গনির দেয়া টাকা হরতকি পাড়া মসজিদে গ্রহণ না করার কারণে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে পানিউমদা এলাকা থেকে গনি ও তার ছেলেরা প্রকাশ্যে অপহরণ করে জকিগঞ্জ থানায় এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে পুলিশের কাছে তোলে দেয়। অবিলম্বে নিরীহ কাজল মিয়ার মুক্তি ও ২৪ ঘন্টার ভিতরে ইয়াবা ব্যবসায়ী ওসমান গনি এবং তার ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর