মধ্যনগরের সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার আর নেই
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৩ PM

মধ্যনগরের সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার আর নেই

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৮:০৪:৩২ AM

মধ্যনগরের সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার আর নেই


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য উপানন্দ সরকার শেষ নিঃশ্বাসের মাধ্যমে পরলোক গমন করেছেন।

মঙ্গলবার ভোর সময় ছোট মেয়ের বাড়ী ভাইট্টা গ্রামে সংকীর্তন অনুষ্ঠানে বার্ধক্যের স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন মৃত্যু কালে তাঁর বয়স প্রায় ৮০ বছর।

দুপুরে মধ্যনগর উপজেলায় নিজগ্রাম নিয়ামতপুর সার্বজনীন শ্মশানঘাটে শেষকৃত্য  সম্পাদন হয়।তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ও সবশেষে উপজেলা আওয়ামী লীগের  শ্রম-বিষয়ক সম্পাদক হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন।

সদ্য প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন এলাকার সকল শ্রেণীর লোকজন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর