সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডায় ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া বারোটার সময় ইনিয়নের মহিষখলাস্থ রামপুর থেকে পুলিশের বিশেষ অভিযানে দুটি প্লাস্টিকের বস্তায় ৩০বোতল ভারতীয় মদ সহ আটক হয়। আটককৃত আসামী রামপুর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মোঃহাফিজুল ইসলাম (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান। এবং প্রেসরিলিজের মাধ্যমে জানান ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








