মৌলভীবাজার জেলার জুড়ী প্রেসক্লাব (১৯৯৮) কমিটি গঠন করা হয়েছে। তানজির আহমেদ রাসেল (এনটিভি ইউরোপ) কে সভাপতি এবং সাইফুল ইসলাম সুমন (ভোরের কাগজ) কে সাধারণ সম্পাদক করে ১৯৯৮ সালে গঠিত জুড়ী প্রেসক্লাবের ২০২৪-২৬ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে পোস্ট অফিস রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান অনুযায়ী ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইমরানুল ইসলাম (মানবজমিন), এম এম সামছুল ইসলাম (সংগ্রাম), এবিএম নূরুল হক (নয়াদিগন্ত), এসএম জালাল উদ্দিন (আলোকিত প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন (সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মাইটিভি, সকালের সময়), দফতর সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার (আনন্দবাজার, পুণ্যভূমি), অর্থ সম্পাদক হাবিবুর রহমান খাঁন (সিলেট মিরর ও আজকের সিলেট), প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী (কালবেলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেলাওয়ার হোসাইন (দৈনিক বাংলা), কার্যকরী সদস্য হারিস মোহাম্মদ (আমার দেশ), কল্যাণ প্রসূন চম্পু (প্রথম আলো), আব্দুল বাছিত (নয়া শতাব্দী), মাহমুদ উদ্দিন (মুক্ত খবর), কামরান হোসেন ( আলোকিত সকাল) প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








