জৈন্তাপুর উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠুভাবে দূর্গা পূর্জার উৎসব সম্পন্ন করতে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গা পূজা। এ বছর জৈন্তাপুর উপজেলায় ২২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গা উৎসব।
প্রস্তুতি সভায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুরের সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এনায়েত কবির ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান।
উক্ত প্রস্তুতি সভায় জৈন্তাপুর উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ গ্রহন করা হয়। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ আনসার সদস্যদের পাশাপাশি সেচ্ছাসেবক টিম কাজ করবে।
এছাড়া জরুরী প্রয়োজনে প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও জেনারেটরের ব্যবস্হা রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি মন্ডপে আগত নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেচ্ছাসেবকদের কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি সর্বপরি সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উৎসব সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ১৭ পরগনা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মিনাটিলা বিওপি কমান্ডার মো রফিকুল ইসলাম, জৈন্তাপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো আল আমিন,আবাসিক প্রকৌশলী জৈন্তাপুর সজল চাকলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান চৌধুরী।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর শাখার সভাপতি নিবারন চন্দ্র দাস, সহ সভাপতি অধীর মোহন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, সাংস্কৃতিক সম্পাদক পান্না ভট্টাচার্য, সুলাল চৌধুরী, সুনীল দেবনাথ, কমল দেবনাথ,হিরালাল সিং, হরিচন্দ্র পাল,প্রনত কান্ত দেব সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
আজকের সিলেট/ডি/এপি
জৈন্তাপুর প্রতিনিধি 








