মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ PM

মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৭:০৪:৩২ AM

মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগের নেতা গ্রেফতার


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর