সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদসহ ৭-৮ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮ টার দিকে বীরগাঁও গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
শান্তিগঞ্জ থানার (ওসি) মো. জাহিদুল হক সোমবার দুপুর সাড়ে ১২ টায় বলেন, সকাল ৮টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাধেঁ। এতে উভয়পক্ষের ৭-৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেননি।
আজকের সিলেট/ডি/এপি









