শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

কায়স্থরাইলে আমেরিকা প্রবাসীর র/ক্তা/ক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৬:১৯:২৩ অপরাহ্ন

কায়স্থরাইলে আমেরিকা প্রবাসীর র/ক্তা/ক্ত মরদেহ উদ্ধার


দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বসতঘর থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী ছিলেন বলে জানা গেছে। 

নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়।

শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর