শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৫:৩০:৩৪ অপরাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৪


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিসহ মোট ২৪ জনকে আটক করে পুলিশ।

অভিযান চলাকালে ৫০০ গ্রাম গাঁজা, আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংক এবং ৬৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট মহানগরীতে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর