বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৪, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৪:১৭:১২ অপরাহ্ন

সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৪, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী ও মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারসহ মোট ২৪ জনকে আটক করা হয়।
‎
‎অভিযানকালে পুলিশ ১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ টাকা, একটি চোরাই মোটরসাইকেল এবং ২৪৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে।
‎
‎এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৭০টি যানবাহন আটক করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

‎সিলেট মহানগরীতে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর