ঢাকার দাপ্তরিক কাজ শেষে বিয়ানীবাজারে ছুটলেন এমপি এমরান আহমদ চৌধুরী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ PM

ঢাকার দাপ্তরিক কাজ শেষে বিয়ানীবাজারে ছুটলেন এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৭:৩৯:৫১ PM

ঢাকার দাপ্তরিক কাজ শেষে বিয়ানীবাজারে ছুটলেন এমপি এমরান আহমদ চৌধুরী


দাপ্তরিক ব্যস্ততার বাইরে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে সময় কাটানো এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গুরুত্ব দিচ্ছেন সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এরই ধারাবাহিকতায় শনিবার দিনভর বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় কর্মসূচিতে অংশ নেন তিনি।

দিনের শুরুতে বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নে দাসউরা বাজারসংলগ্ন আড়াই কিলোমিটার সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। সড়কটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।

এরপর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট পরিদর্শন করেন তিনি। পাশাপাশি সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা দেখতে মাথিউরার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন।

শনিবারের কর্মসূচির আরেকটি অংশ ছিল দাসউরা বাজারসংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী এমপি। এ ছাড়া হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম. এ. বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর