কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি মদ ও এসকাফসহ দুইজন আটক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM

কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি মদ ও এসকাফসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৬:৩৬:৫০ PM

কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি মদ ও এসকাফসহ দুইজন আটক


সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৮ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, সিলেটের একটি অভিযানিক দল জানতে পারে, ওই বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‌্যাবের দলটি সেখানে পৌঁছালে একজন পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করলে তাঁর দেখানো অনুযায়ী বসতঘরের পেছনের একটি গর্ত থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মো. জহির মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব। এ সময় জহির মিয়াকেও আটক করা হয়।

আটকরা হলেন, কোম্পানীগঞ্জ থানার বনপুর (আদর্শ গ্রাম) এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. রজিম উদ্দিন (৩৯) ও ঐ গ্রামের মো. শহিদ মিয়া ছেলে মো. জহির মিয়া (২২)। 

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর