শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাঁস শিকারের চেষ্টা, বনবিড়ালের দুই বাচ্চা উদ্ধার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ PM

শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাঁস শিকারের চেষ্টা, বনবিড়ালের দুই বাচ্চা উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:৫৭:৪৩ AM

শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাঁস শিকারের চেষ্টা, বনবিড়ালের দুই বাচ্চা উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়িতে হাঁস শিকার করতে এসে মানুষের হাতে আটকা পড়া বনবিড়ালের দুটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসা থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় ও লাহারপুরের পাশে সমর মোদকের বাসায় হাঁস শিকারের জন্য তিনটি বনবিড়াল আসে। হাঁসের চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখতে পান, বনবিড়ালগুলো হাঁস ধরার চেষ্টা করছে। এ সময় বনবিড়ালগুলোকে ধরার চেষ্টা করলে মা বনবিড়ালটি পালিয়ে যায়। তবে তার দুটি বাচ্চাকে আটক করে রাখা হয়।

পরে সমর মোদক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বাচ্চা দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর বনবিড়ালের বাচ্চা দুটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বনবিড়ালের বাচ্চা গুলোকে বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর