বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ PM

বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০২:৪৪:০০ PM

বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা


বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রির দায়ে ডিলার ও এক দোকানদারকে পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

বিকেল ৪টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর পয়েন্টের শরীফ মার্কেটে অভিযান চালান বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।

অভিযান চলাকালে মার্কেটের সোহেল মিয়ার দোকানে টিসিবির তেল খুচরা বিক্রি করতে দেখা যায়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার ইউনিক এন্টারপ্রাইজ এর প্রোপাইটর নোমান আহমদকে ১ লাখ টাকা এবং দোকানদার সোহেল মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডের অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, টিসিবির পণ্য নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে বিতরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্টসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর