সিলেট সীমান্তে ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ PM

সিলেট সীমান্তে ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৩:৩৮:২৩ PM

সিলেট সীমান্তে ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায় লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপির সদস্যরা। এ সময় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের তালিকায় রয়েছে গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুস ও ফুচকা। এর পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকাও জব্দ করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর