২০২৭ সালে সিলেটের সাথে যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৬ PM

২০২৭ সালে সিলেটের সাথে যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:৫৯:৩৫ PM

২০২৭ সালে সিলেটের সাথে যুক্ত হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট


দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালুর দিনে নতুন একটি পরিকল্পনার কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সবকিছু ঠিকটাক থাকলে ২০২৭ সালে সিলেট-গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে। 

মন্ত্রী বলেন, যদি আমাদের ভারত-বাংলাদেশ সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হয়। আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় গুয়াহাটি রুটে ফ্লাইট পরিচালনা করা। পরবর্তীতে সিলেট থেকে যেন অন্যান্য রুটেও সরাসরি বিমান যায় সেই ব্যবস্থা করা হবে। 

তিনি আরও বলেন, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। সিলেট বিমানবন্দরকে আমরা একটা রিজিওনাল কমিউনিকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। রিজিয়নাল হাব মানে এই অঞ্চলের, বাংলাদেশের আশপাশের এলাকার টু অ্যান্ড ফ্রো ফ্লাইটগুলো (দ্বিমুখী) যেন সিলেট হয়ে যাতায়াত করে।

সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর আনুষ্ঠানিক দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব পরিকল্পনার কথা জানান। 

বাণিজ্যমন্ত্রীর এই পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পরারাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ন কবির। 

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, সিলেট বিমানবন্দরের এক্সটেনশন প্রকল্পের কাজ চলমান এবং ২০২৭ সালের দিকে তা সম্পন্ন হতে পারে। তখন এটা আন্তর্জাতিকভাবে আরও ফোকাস হয়ে যাবে। আমাদের লক্ষ্য এটাকে বেশি গুরুত্ব দেওয়া। কারণ এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক বেশি আসতে চান। এই সম্প্রসারণ সম্পন্ন হলেই গুয়াহাটির মতো নতুন রুট চালুর মতো অবকাঠামোগত সক্ষমতা তৈরি হবে বলে ধারণা করা যায়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আমরা মানুষের পালস অনুভব করতে পেরেছি যে ম্যানচেস্টার ফ্লাইট প্রবাসীদের জন্য কতটা জরুরি। এই ফ্লাইট প্রবাসী ও দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। আমরা চাই শুধু পর্যটক বা ছুটি কাটাতে আসা মানুষ হিসেবে দেশে না আসেন বরং নিরাপদে থেকে বিনিয়োগও করেন। 

তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রবাসীদের পরিবার-পরিজন নিয়ে দেশে আসার আমন্ত্রণ জানান।

এদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সিলেটের বিশিষ্টজনরা। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর