শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ AM

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০১:৪৪:০৩ AM

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


শহীদ জিয়া স্মৃতি সংসদ, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য হলে অনুষ্ঠিত হয়েছে।


শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু মুহিম আজাদের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সচিব নাদিম হুসাইন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়


উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবুল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আহমেদ সুমন রনি, যুগ্ম আহ্বায়ক ও বালাগঞ্জ উপজেলা সদস্য সচিব সুমন সজীব, জেলা সদস্য সচিব সেজু আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েল আহমদ, আবুল কাশেম ও তানজিল আহমদ।


এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক মো. শাহিদ আহমদ শাহেদ, যুগ্ম আহ্বায়ক কুতুব আহমদ, তাহমিদ আহমদ ও এমাদ আহমদ, সদস্য সচিব সাব্বির আহমদ; বালাগঞ্জ উপজেলা আহ্বায়ক হেলাল ইব্রাহিম; জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক মাজেদ আহমদ চৌধুরী; বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক কয়েছুজ্জামান মুন্না, যুগ্ম আহ্বায়ক সৌরভ আহমদ ও সুবেল আহমদ, সদস্য মাহবুব মিয়া; ওসমানীনগর উপজেলার সদস্য সচিব রুহিন আহমদ ও নেতা আরিফ আলী; বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক নুরুল আমিন টিপু, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ চৌধুরী ও আবুল হাসিম আজাদ, সদস্য সচিব আমিনুল ইসলাম রুনু, সদস্য আবিদুর রহমান, আবুল বাশার লিটন, আরিফ আহমদ, মঈনুল ইসলাম শিমুল, শাহাদাত হোসেন এবং গোয়াইনঘাট উপজেলা নেতা খায়রুল ইসলাম প্রমুখ।


সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আগামী দিনে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর