বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৪ PM

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০৩:৫১:০৩ PM

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ


সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলার নিজপাট খলারবন্দ শিবমন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, প্রতিনিধি এবং ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মেলনে সকল সনাতন ধর্মাবলম্বী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিবারণ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক দুলাল দেব।

নেতৃদ্বয় বলেন, দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নতুন উদ্যমে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর