সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ 'রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়' এর ২০১২ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ব্লু ওয়াটারে অবস্থিত 'ইস্টিকুটুম রেস্টুরেন্ট' এ আয়োজিত হয় ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে শিক্ষার্থীদের সাথে যোগদেন বিদ্যালয়ের শিক্ষক সেলিম উদ্দীন আহমেদ, আব্দুজ জাহির ও আব্দুল মতিন।
শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন- নাজমুল, নাজিমুদ্দিন, আছকর, মিজান, জায়দুল, জাহিদুল, রাকসান জনি, সজীব, সুহেল, শ্রীদাম, এহসান, সোহাগ, জাকারিয়া, টুটুল, আকাশ, তপন, মহসিন, মনোজিৎ, জাহাঙ্গির, রাসেল।
ইফতারের পূর্ব দোআ পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুজ জাহির। তাছাড়া সদ্য প্রয়াত স্কুলের গেট কিপার আজহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








