সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন নির্মিতফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি।
মঙ্গলবার সকাল ১০টার মধ্যনগর শহীদ মিনার চত্বরে গণ-সমাবেশে হাওর ও নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃওবাইদুল হক মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোল। গণসমাবেশে অংশনেন টগা,মাইট্টাইন, কাইলানী, শালদীঘা, বোয়ালা, মরিচাউর,বাইনচাপড়া সহ অসংখ্য হাওর পাড়ের কৃষক।
নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ সহ সভাপতি ওবায়দুল মুন্সী, মধ্যনগর উপজেলার সদস্য সচিব খসরুজ্জামান কবীর,যুবদলের অন্যতম নেতা মোঃ সাজিবুল, মোঃ আঃ আলীম, অরুন তালুকদার, সেন্টু রায়, মোজাহিদ, মোক্তার আহমদ, মোঃ বিল্লাল, হারিছ মিয়া, সালাম মিয়া, আং হেকিম, ছাত্তার মিয়া,হেকিম আলী, শিতু বাবু, আব্দুল কুদ্দুস, রবিন মিয়া, লেখক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী, সুজিত কানু, সদস্য মেহেদী হাসান মুক্ত প্রমূখ।
গণসমাবেশে বক্তারা বলেন,হাওরের জন্য বরাদ্দকৃত টাকার অপব্যবহার, হাওর রক্ষা বাঁধ নির্মাণ কতৃপক্ষের অপরিকল্পিত বাধ নির্মান,দুর্নীতি, উদাসীনতার কারণে সামন্য বৃষ্টিতেই মধ্যনগর সহ জেলার অসংখ্য হাওর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার দরুন সহস্র কৃষকের বোলো ধান পাকার আগেই তলিয়ে গেছে।জমিতে জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে পাম্প দিয়ে পানি অপসারনের চেষ্টা করছেন।কিন্তু সরকারি কোন অর্থ সহযোগিতা নেই।সময় পেরিয়ে প্রকল্প অনুমোদন,সঠিক তদারকি ও খাল, বিল, নদী, নালা খনন না করা, অপ্রয়োজনী প্রকল্প অপসরণ, অতিরিক্ত বরাদ্দ,যথা সময়ে বাঁধের কাজ অসম্পূর্ণ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনা নিরসন চেয়ে গুরুপুর্ণ বক্তব্য তুলে ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান গণসমাবেশ অংশ গ্রহনকারীগণ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








